৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

জামালপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-06T14:09:15+06:00
2026-10-06T14:09:15+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
জামালপুর প্রতিনিধি
⏲ ২:০৯ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রায়ত্ত যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কারখানাটিতে দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংকটের কারণে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত ১৯ সেপ্টেম্বর রাতে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে গতরাত থেকে ফের উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি।

১৯৯১ সাল থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন হয়ে আসছে। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত ইউরিয়া জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১টি জেলায় সরবরাহ করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত