দাবি আদায়ে বৃষ্টিতে ভিজেও অবস্থানে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা।

2026-10-06T13:23:17+06:00
2026-10-06T13:23:17+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
দাবি আদায়ে বৃষ্টিতে ভিজেও অবস্থানে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২৩ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা।
 
গতকাল সোমবার সারারাত সেখানে অবস্থান করার পর মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করেই তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা পলিথিন ও ছাতা মাথায় দিয়ে অবস্থান নেন। দাবি আদায় ও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত সেখান থেকে না সরার অনড় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হুসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সারা রাত খোলা আকাশের নিচে কাটিয়েছি, অথচ কর্তৃপক্ষের কেউ আমাদের খোঁজ নেয়নি। সকালে বৃষ্টির মধ্যে মাত্র দুটি পলিথিনের নিচে মাথা গুঁজেছি, আন্দোলনের প্রায় সবাই ভিজে একাকার হয়ে গেছি। কিন্তু পেটে ক্ষুধা আর ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে আমরা ফিরে যাব না; দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

এর আগে গত রোবাবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করার পর সোমবার বেলা ১১টার দিকে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।


জ/রা


  বিষয়:   চাকরি  প্রতিবন্ধী  সমাজসেবা  অধিদপ্তর 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত