রাজধানীতে পুলিশের অভিযানে ৪৪৭ জন গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-06T11:12:52+06:00
2026-10-06T11:12:52+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
রাজধানীতে পুলিশের অভিযানে ৪৪৭ জন গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:১২ এএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত