সৌদি উপকূলে জরুরি অবস্থা ঘোষণার পর মার্কিন হেলিকপ্টার উধাও

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের আকাশে ওড়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবস্থা ঘোষণা করার পর উধাও হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

2026-10-06T10:52:12+06:00
2026-10-06T10:52:12+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদি উপকূলে জরুরি অবস্থা ঘোষণার পর মার্কিন হেলিকপ্টার উধাও
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৫২ এএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের আকাশে ওড়ার সময় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবস্থা ঘোষণা করার পর উধাও হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কল সাইন ভিভিএইচআর৫১২ চালিত সিকোরস্কি এমএইচ-৬০আর সিহক নামের মার্কিন নৌবাহিনীর ওই হেলিকপ্টারটি গতকাল সোমবার পূর্বঞ্চলীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে আপদকালীন জরুরি সংকেত দেয়। সংকেত দেয়ার সময় বিমানটি প্রায় ৪৭৫ ফুট উচ্চতায় উড়ছিল। এরপর ট্র্যাকিং সার্ভিসে সেটির প্রদর্শিত উচ্চতা শূন্যে নেমে আসে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জরুরি পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ কিংবা বিমানটিতে থাকা ক্রু ও হেলিকপ্টারটির বর্তমান অবস্থা সম্পর্কে সোমবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু প্রতিবেদনে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে দাবি করা হলেও, মার্কিন প্রতিরক্ষা বা সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।


জ/রা


  বিষয়:   মধ্যপ্রাচ্য  বিশ্ব সংবাদ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত