বিশ্ব শিক্ষক দিবসে বাঞ্ছারামপুরে র‍্যালি ও আলোচনা সভা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষকদের মর্যাদা, পেশাগত দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

2026-10-05T20:58:54+06:00
2026-10-05T20:58:54+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বিশ্ব শিক্ষক দিবসে বাঞ্ছারামপুরে র‍্যালি ও আলোচনা সভা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
⏲ ৮:৫৮ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষকদের মর্যাদা, পেশাগত দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন আব্দুল্লাহ, রূপসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জামদ্দার, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ নিপু এবং তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল ইমরান খান বলেন, “বিশ্ব শিক্ষক দিবসে আমি একটি কথাই বলতে চাই—একজন শিক্ষক যেন প্রত্যেকের কাছে আদর্শ হয়ে ওঠেন। কারণ একজন শিক্ষকের শিক্ষা ও আদর্শ শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা শিক্ষার্থীর জীবন, পরিবার ও সমাজেও প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর উপজেলাকে আধুনিক, শিক্ষাবান্ধব ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি সুশীল সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে নয়, নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের দিক থেকেও গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিকউ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত