দেশের মানুষ ভালো নেই। শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুই-একজনের ভুলের কারণে গোটা আলেম সমাজকে দোষারোপ করা হয়, যা ঠিক নয়।
জামায়াত আমির আরও বলেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাস হয়েছে। এই আইন সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের উদ্দেশ্যেই এ বিষয়ে সমালোচনা করতে হবে।
জ/উ