বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব বাবুল মিঞা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

2026-10-01T17:35:04+06:00
2026-10-01T17:35:04+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব বাবুল মিঞা
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৩৫ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাবুল মিঞা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানকে পরিকল্পনা কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্য এক আদেশে মেজর মো. তারেক হাসান মাসুদকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, একই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর মো. নাঈম মোর্শেদ রুম্মানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জ/উ

  বিষয়:   বিসিআইসি  পরিকল্পনা  শিল্প মন্ত্রণালয়  প্রজ্ঞাপন  জনপ্রশাসন মন্ত্রণালয় 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত