বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-29T18:41:16+06:00
2026-09-29T18:41:16+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৪১ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদে দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়ে বিরোধী দল কোনো পরিবর্তন আনতে চাইলে, সেটিও আলোচনার মাধ্যমে বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। তারা বৈঠকে উপস্থিত হয়ে সংবিধান সংশোধন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি থাকতে পারবেন না-এ অবস্থান থেকে বিএনপি সরে আসেনি। জনগণের চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার যে প্রস্তাব এসেছে, তা বিএনপির ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও জানান তিনি।

দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত সংসদে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সংবিধান সংশোধনী সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজনের কথাও জানানো হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আরও আলোচনা করা হবে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও ঐকমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গেও বৈঠক করা হবে।

বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় গঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও আবারও জানান সালাহউদ্দিন আহমদ।

অন্যদিকে, বৈঠকে অংশ নেওয়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পক্ষে তারা মতামত দিয়েছেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সংবিধানে পরিবর্তন আনা হয়েছে। এবার জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত