নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

2026-09-11T21:09:07+06:00
2026-09-11T21:09:43+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৯:০৯ পিএম
নাসিরনগর থানা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রফিক মিয়া ওই এলাকার মৃত লোকমান মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকায় কয়েকজন যুবক মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক মিয়া, সালমানসহ স্থানীয় কয়েকজন সেখানে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে রফিক ও সালমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এসময় রফিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাসিরনগর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রফিক মিয়ার মরদেহ হাসপাতালে নেওয়ার পর স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তামিমা রহমান রফিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, লুডু খেলাকে কেন্দ্র করে প্রথমে বাক্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ ঘটনায় রফিক মিয়া নিহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিস্তারিত কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  ব্রাহ্মণবাড়িয়া  সংঘর্ষ  নিহত 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]