খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে প্রচার অভিযান পরিচালনা করা হয়।

2026-09-08T18:21:18+06:00
2026-09-08T18:21:18+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ পিএম 
ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের র‍্যালি ও প্রচারাভিযান
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে প্রচার অভিযান পরিচালনা করা হয়। 

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ডেঙ্গু থেকে জীবন রক্ষা ও নিরাপদ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যত্ন নিতে হবে। 

তিনি বলেন, নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করে বাড়ির চারপাশের পরিচ্ছন্নতা এবং মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে। ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ, সুশীল সমাজের প্রতিনিধি শেখ আব্দুল হালিম প্রমুখ বক্তৃতা করেন।

এ উপলক্ষ্যে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  খুলনা  ডেঙ্গু  শোভাযাত্রা  পরিচ্ছন্নতা অভিযান 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]