জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-03T21:44:03+06:00
2026-09-03T21:44:03+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
বিএনপি মির্জা আব্বাসকে সঠিক মূল্যায়ন করতে পারেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম 
যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও মেধা বিলিয়ে দিলেও দলটির প্রবীণ নেতা মির্জা আব্বাসকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি টেলিভিশন ‘স্টার নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা আব্বাসের অসুস্থতা, রাজনৈতিক জীবনে অবমূল্যায়ন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাস ভাই দীর্ঘদিন পরিশ্রম করেছেন। বিএনপিকে রক্ষা করতে নিজের সম্পদ ও সময় দিয়েছেন। কিন্তু দল তাকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল, তা করেনি। বিএনপির এ অবমূল্যায়নের জায়গাটি আমাদের মতো তরুণ রাজনীতিবিদ ও অন্যান্য রাজনৈতিক কর্মীদের জন্য একটি বড় শিক্ষা।’

সাক্ষাৎকারে মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি দলীয় অবমূল্যায়ন থেকে তৈরি মানসিক কষ্টও তার অসুস্থতার পেছনে প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, ‘আমি আন অফিশিয়ালি খোঁজ নিয়ে দেখেছি, মূলত দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং কর্মীদের অতিরিক্ত চাপের কারণেই উনি অসুস্থ হয়ে পড়েছিলেন।’

প্রবীণ এ রাজনীতিকের অসুস্থতায় মানবিক সহানুভূতি প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মৃত্যুর আগে মানুষ কতটুকু সততা ও আমল নিয়ে বেঁচে ছিল, সেটাই মূল কথা। কেউ জিজ্ঞেস করবে না আপনি অমুক দলকে কতটুকু সার্ভিস দিয়েছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ভিজ্যুয়ালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরার পর কর্মীদের অতিরিক্ত সমাগমে তিনি কিছুটা শারীরিক চাপের মুখে পড়েন। সুস্থ জীবনের জন্য উনার আরও কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে শারীরিক কসরত ও বিশ্রামে থাকা প্রয়োজন।’

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথম জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। সংসদ অধিবেশন শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা আব্বাস।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]