আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে লংমার্চে বাধা এলেও কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলটির কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপির নেতারা এ কথা জানান।
এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বানও জানান আখতার হোসেন।
দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শাপলা চত্বর থেকে লংমার্চের কর্মসূচি শুরু হবে। জনগণের ভোগান্তি যাতে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এক লাইনে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে বলেও জানান তিনি।
জ/উ