গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-02T01:45:22+06:00
2026-09-02T01:45:22+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ এএম 
বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ স্থানীয় পৌরপার্কের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাড.এমএ আলম সেলিম, আজিজুর রহমান বেনা,জিয়াউল কবীর বিপ্লব, শিকদার সহিদুল আলম লেনিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারন সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন প্রমুখ। 

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে পৌরপার্কে এসে হাজির হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নেবো যাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। গোপালগঞ্জে বিএনপিকে শক্তিশালী করা হবে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ট্রেনে মাত্র ১৪৫ টাকায় টিকেট কেটে ঢাকা যাওয়া যাচ্ছে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবরের নেতৃত্বে জেলা শহরেরর গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করেন।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  গোপালগঞ্জ  বিএনপি  প্রতিষ্ঠাবার্ষিকী  সভা  শোভাযাত্রা 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]