যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-25T09:00:03+06:00
2026-08-25T09:00:03+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:০০ এএম | ২৫ আগস্ট, ২০২৬ | মঙ্গলবার
যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। গ্রেড-১ মর্যাদায় আগামী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, লন্ডনে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার লক্ষ্যে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে মোহাম্মদ আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার অব্যবহৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্ত দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। যোগদানের তারিখ থেকে দুই বছরের নিয়োগ কার্যকর হবে এবং অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ মর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে পৃথক এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত