ঢাকাসহ বিভিন্ন স্থানে ৩ মাত্রা মৃদু ভূমিকম্প

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-17T10:41:39+06:00
2026-08-17T10:41:39+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকাসহ বিভিন্ন স্থানে ৩ মাত্রা মৃদু ভূমিকম্প
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৪১ এএম | ১৭ আগস্ট, ২০২৬ | সোমবার
ঢাকাসহ বিভিন্ন স্থানে ৩ মাত্রা মৃদু ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোরে কয়েক সেকেন্ড ধরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর শিবপুরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মৃদু মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত