পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

‎জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

2026-08-15T16:35:48+06:00
2026-08-15T16:35:48+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৪:৩৫ পিএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
‎জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভীমপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে মোঃ দোলন (২৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০)।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  পাঁচবিবি  মাদক উদ্ধার  আটক 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত