ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, প্রত্যাহার সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-15T07:59:02+06:00
2026-08-15T07:59:02+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, প্রত্যাহার সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:৫৯ এএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, প্রত্যাহার সুনামি সতর্কতা
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

স্থানীয় সময় আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানায়, ভূমিকম্পটির পর সুনামি সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সতর্কতা জারি করা হয়। এসব এলাকার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

পরে পরিস্থিতি পর্যালোচনা করে বিএমকেজি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত