আজ নির্ধারিত হবে ঈদে মিলাদুন্নবীর তারিখ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-08-13T09:14:02+06:00
2026-08-13T09:14:02+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
আজ নির্ধারিত হবে ঈদে মিলাদুন্নবীর তারিখ
নিউজ ডেস্ক
⏲ ৯:১৪ এএম | ১৩ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
আজ নির্ধারিত হবে ঈদে মিলাদুন্নবীর তারিখ
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। এরপর চাঁদ দেখা সাপেক্ষে ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে তথ্য জানাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানাতে যোগাযোগ করা যাবে—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত