রাজনীতি

2026-08-06T14:09:46+06:00
2026-08-06T14:29:02+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
রাজনীতি
সচিবালয়ের সামনে ১১ দলের অবস্থান কর্মসূচী
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ২:২৯ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাময়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সেখানে আসার পথে পুলিশি বাধার মুখে পড়ার পর কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা মুক্তমঞ্চ থেকে সচিবালয় অভিমুখে অগ্রসর হন।

এসময় নেতাকর্মীরা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি নানান স্লোগান দেন।

এর আগে সচিবালয়ের সামনে পৌঁছালে ১১-দলীয় ঐক্যের নেতারা পুলিশি বাধার মুখে পড়েন। এসময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন।

প্রায় ২০ মিনিট সেখানে অতিবাহিত হওয়ার পর ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণের দাবি জানাতে এসেছি। তারা আমাদের ডাকে সাড়া দিলেন না। সচিবালয় থেকে আসতে তাদের পাঁচ মিনিটও সময় লাগে না, কিন্তু তারা এলেন না।

এসময় তিনি আরও পাঁচ মিনিট সেখানে অবস্থানের ঘোষণা দেন এবং এসময়ের মধ্যে না এলে সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কর্মসূচি শেষ করবেন বলে জানান।


জ/বা





Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]