কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-03T19:20:49+06:00
2026-08-03T19:20:49+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
⏲ ৭:২০ পিএম | ৩ আগস্ট, ২০২৬ | সোমবার
ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে দিনব্যাপী এক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এসময় প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার চারান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১২ হাজার ৫০০ মিটার 'চায়না দুয়ারী' জাল এবং ২ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ 'কারেন্ট জাল' জব্দ করা হয়। জব্দকৃত মোট ১৫ হাজার ১০০ মিটার জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

পরে বিকেলে জব্দকৃত এসব ক্ষতিকারক নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে নিষিদ্ধ জালের ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট হুশিয়ারি দেন।


জ/বা


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত