সততা-নিষ্ঠার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-08-02T12:31:59+06:00
2026-08-02T12:31:59+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
সততা-নিষ্ঠার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৩১ পিএম | ২ আগস্ট, ২০২৬ | রোববার
সততা-নিষ্ঠার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সদ্য নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আজ রোববার (২ আগস্ট) প্রথম কর্মদিবসে নিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তাকে নিয়ে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন তিনি। দোয়ার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আইন কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত