শুধু আইন নয়, জনসচেতনতাই মাদক নির্মূলে কার্যকর: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-28T13:43:10+06:00
2026-07-28T13:43:10+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শুধু আইন নয়, জনসচেতনতাই মাদক নির্মূলে কার্যকর: মির্জা ফখরুল
জেলা প্রতিনিধি
⏲ ১:৪৩ পিএম | ২৮ জুলাই, ২০২৬ | মঙ্গলবার
শুধু আইন নয়, জনসচেতনতাই মাদক নির্মূলে কার্যকর: মির্জা ফখরুল
শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সঙ্গে নিয়ে এ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গামসহ জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জ/শা



  বিষয়:   মির্জা ফখরুল  মাদক নির্মূল 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত