পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-23T10:36:21+06:00
2026-07-23T10:36:21+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৩৬ এএম 
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও দুইজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

গতকাল বুধবার (২২ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে সিআইডিতে, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে পদায়ন করা হয়েছে।

এছাড়া সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৫ আগস্ট ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ৬ আগস্ট থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]