পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, ‘রংধনু জাতি’ গঠনে চেয়েছেন সকলের সহযোগিতা: প্রতিমন্ত্রী মীর হেলাল

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-19T16:24:21+06:00
2026-07-19T16:24:21+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, ‘রংধনু জাতি’ গঠনে চেয়েছেন সকলের সহযোগিতা: প্রতিমন্ত্রী মীর হেলাল
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম 
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, ‘রংধনু জাতি’ গঠনে চেয়েছেন সকলের সহযোগিতা: প্রতিমন্ত্রী মীর হেলাল
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রবিবার (১৯ জুলাই) ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এবং যন্ত্রনাথ কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি-২৯৮ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমএন আবসার এবং মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, এই দেশ একটি বহুমাত্রিক সংস্কৃতির দেশ। পাহাড়, সমতল, বিভিন্ন জাতিগোষ্ঠী-সবাই মিলে আমরা একটি ‘রংধনু জাতি’। এই রংধনু জাতিকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব এবং সরকার সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে আশ্বাস দেন, ভবিষ্যতেও সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ২৫০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]