দুই দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-19T13:17:24+06:00
2026-07-19T21:11:15+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
দুই দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৯:১১ পিএম
দুই দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। রোববার (১৯ জুলাই) সকালে তিনি রাজধানীতে পৌঁছান বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে আজ তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে বাংলাদেশে শ্রমমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমবাজার–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে তৈরি পোশাকশিল্প, অনানুষ্ঠানিক শ্রমবাজার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

গিলবার্ট এফ হাউংবো পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক। তিনি ২০২২ সালের অক্টোবরে আইএলওর ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংস্থাটির শতবর্ষের ইতিহাসে তিনিই প্রথম আফ্রিকান, যিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]