দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-16T11:57:28+06:00
2026-07-16T17:06:25+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান
নিউজ ডেস্ক
⏲ ১১:৫৭ এএম | ১৬ জুলাই, ২০২৬ | বৃহস্পতিবার
দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান
ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে, সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে।

তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। এই লক্ষ্যে রোপণ করা হবে ১১ লাখ গাছ।

বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ছিল 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।'

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত