জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসে সংরক্ষণের আহ্বান বিরোধীদলীয় নেতার

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-15T19:07:29+06:00
2026-07-15T19:07:29+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসে সংরক্ষণের আহ্বান বিরোধীদলীয় নেতার
নিউজ ডেস্ক
⏲ ৭:০৭ পিএম | ১৫ জুলাই, ২০২৬ | বুধবার
জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসে সংরক্ষণের আহ্বান বিরোধীদলীয় নেতার
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ যথাযথভাবে ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের আহ্বান ও এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দেবেন বলে তিনি আশা করেন। পাশাপাশি জুলাই অধিদপ্তরের উদ্যোগে শহীদদের প্রোফাইল এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের তথ্য ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, “সরকারি দল থেকেও বলছি, জুলাই আমাদের; বিরোধী দল থেকেও বলছি, জুলাই আমাদের। তাই জুলাই যেন সত্যিকার অর্থেই সবার হয়ে ওঠে, সেটাই আমরা দেখতে চাই।”

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে সরকারের আশ্বাসকেও তিনি স্বাগত জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। সংসদের কার্যক্রম যত বেশি গঠনমূলক হবে, ততই মানুষের আস্থা বাড়বে এবং দেশ গঠনে সবাই আরও উৎসাহিত হবে।

চলতি বছরের বন্যায় চারটি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম বিভাগে উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংসদের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদীয় শিষ্টাচার ও বিধিবিধান মেনে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করলেও তিনি নেতিবাচক প্রবণতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

দুর্নীতির বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংসদ যদি দুর্নীতির কোনো ধরনের পৃষ্ঠপোষকতা না করে এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে কাজ করা যায়, তাহলে দেশে দুর্নীতি প্রতিরোধে আরও কার্যকর অগ্রগতি সম্ভব।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত