বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-10T20:22:59+06:00
2026-07-10T20:22:59+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম 
নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল বাগাতিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালঞ্চি বাজারের এজা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাটিকামারী গ্রামের মো. আলেয়ার (৪৪) এবং টুনিপাড়া গ্রামের মো. নাসির উদ্দীন (৩৯)। তারা উভয়েই বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, আলেয়ারের কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া নাসির উদ্দীনের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা মাদক ব্যবসায় ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে  বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]