বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-07-08T18:09:51+06:00
2026-07-08T18:09:51+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান
নিউজ ডেস্ক
⏲ ৬:০৯ পিএম | ৮ জুলাই, ২০২৬ | বুধবার
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বাংলাদেশে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের নিয়োগ-সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করে পরিচালনা পর্ষদে ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন। এছাড়া বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করে থাকেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত