গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-05T21:59:33+06:00
2026-07-05T21:59:33+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
কোটালীপাড়ায় গাছ চাপায় আশ্রম সেবায়েতের মর্মান্তিক মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম 
গোপালগঞ্জ জেলার  কোটালীপাড়ায় গাছ চাপায় অসিম (২৭) নামে একটি আশ্রমের একজন সেবায়েতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে অবস্থিত  শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায় রোববার বিকেলে আশ্রমের কিছু গাছ কাটা হচ্ছিল। কাটার পর একটি বড় গাছ চারজন মিলে কাঁধে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। 

একপর্যায়ে ওয়ান-টু-থ্রি বলে গাছটি কাঁধ থেকে ফেলার সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও অসিম সময়মতো সরতে পারেননি। এতে গাছের তীব্র ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আশ্রমের অন্য সেবায়েত স্বপন দাসসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে ওই ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানার এসআই সুবির কুমার উপজেলা হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট  তৈরি করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করার উদ্যোগ নেয়া হয়েছে । এ ঘটনায় এলাকাবাসী ও আশ্রমের ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]