প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

স্বাস্থ্য

2026-07-05T16:51:38+06:00
2026-07-05T16:51:38+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
⏲ ৪:৫১ পিএম | ৫ জুলাই, ২০২৬ | রোববার
প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রান্তিক পর্যায়ে এখনো অনেক রোগী প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘স্বাস্থ্য সেবায় উচ্চপ্রযুক্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সঠিক রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তবে এ পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। তিনি জানান, স্বাস্থ্যখাতের উন্নয়ন ত্বরান্বিত করতে এবারের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় কিছু হাসপাতালে একই কক্ষে অনেক রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ডেঙ্গু ও হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের আরও ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে রোগ নির্ণয় ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত