পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-30T18:52:10+06:00
2026-06-30T18:52:10+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ
​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৫২ পিএম 
পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ
নেত্রকোণার পূর্বধলায় পুলিশের এক বিশেষ অভিযানে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ১৬০টি কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানের সময় কম্বল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে চম্পট দিয়েছে।

​মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড়া ইউনিয়নের ইছুলিয়া বাজার সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে সকালে ওই সড়কে তল্লাশি চালানোর সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ও কম্বল রেখেই দ্রুত পালিয়ে যায়। এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বলেন একই সাথে পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]