কুমিল্লায় গাঁজা উদ্ধার নিয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-30T11:33:41+06:00
2026-06-30T11:33:41+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কুমিল্লায় গাঁজা উদ্ধার নিয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৩৩ এএম 
কুমিল্লায় গাঁজা উদ্ধার নিয়ে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লার দাউদকান্দি থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্ধার করা গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা হলেন এসআই মো. ইমাম উদ্দিন ও এএসআই হাফিজুর রহমান।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যানটি কয়েক ঘণ্টা আটক রাখা হয়। এ সময় সেখানে বিভিন্ন ব্যক্তির আনাগোনা দেখা যায়।

তবে অভিযুক্ত দুই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। এসআই ইমাম উদ্দিন বলেন, তিনি নাইট ডিউটিতে ছিলেন, তবে গাঁজা উদ্ধার বা বিক্রির ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এএসআই হাফিজুর রহমানও এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]