বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-29T18:17:09+06:00
2026-06-29T18:17:09+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
স্টেজে উজ্জ্বল থাকার রহস্য জানালেন শাকিরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:১৭ পিএম 
‘ওয়াকা ওয়াকা’র বিশ্বজোড়া সাফল্যের পর আবারও ফুটবল বিশ্বকাপের আবহে আলোচনায় কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

গান, নাচ ও মঞ্চ মাতানো পারফরম্যান্সের পাশাপাশি শাকিরার উজ্জ্বল ত্বক ও ফিটনেস নিয়েও ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। সম্প্রতি তিনি স্টেজে ওঠার আগে নিজের সৌন্দর্য ও ফিটনেস রুটিন সম্পর্কে জানান, যা নিয়মিত চর্চা ও আত্মযত্নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ত্বকের যত্নে রেড লাইট থেরাপি
স্টেজে ওঠার আগে শাকিরা প্রথমেই রেড লাইট থেরাপি ব্যবহার করেন। একটি ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে তিনি মুখের প্রদাহ কমানোর কাজটি করেন। তার ভাষ্য অনুযায়ী, এটি ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সহায়তা করে।

এরপর তিনি লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য ‘ফেশিয়াল গুয়া শা’ ব্যবহার করেন। এতে মুখের ফোলাভাব কমে এবং ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। ভোকাল ওয়ার্ম-আপের সময়ও তিনি এই স্কিন কেয়ার রুটিন চালিয়ে যান।

মেকআপ ও হেয়ারস্টাইল
ত্বকের যত্নের পর শুরু হয় মেকআপ প্রস্তুতি। শাকিরার পছন্দের তালিকায় রয়েছে স্বাভাবিক ফিনিশিংয়ের ফাউন্ডেশন, উজ্জ্বল আইশ্যাডো, বোল্ড লিপস্টিক এবং দীর্ঘসময় মেকআপ ঠিক রাখতে সেটিং স্প্রে।

সবশেষে তিনি নিজের পছন্দের পারফিউম ব্যবহার করেন। একই সময় তার হেয়ারস্টাইলিস্ট তার পরিচিত ঢেউখেলানো চুলের স্টাইল তৈরি করেন।

ফিটনেসে বিশেষ গুরুত্ব
দীর্ঘ সময় পারফর্ম করার জন্য শাকিরা নিয়মিত ব্যায়াম করেন। তার ফিটনেস রুটিনে ডেড লিফট, হিপ থ্রাস্টস এবং হাতের ব্যায়াম অন্তর্ভুক্ত রয়েছে। এসব ব্যায়াম শরীরের শক্তি, নমনীয়তা ও সহনশীলতা বাড়াতে সাহায্য করে।

এছাড়া সময় পেলেই তিনি ১০ মিনিটের স্ব-ম্যাসাজ করেন। তার মতে, কঠোর অনুশীলনের পাশাপাশি শরীরকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।

শোর আগে শেষ প্রস্তুতি
মঞ্চে ওঠার আগে ১০ মিনিটের ভোকাল ওয়ার্ম-আপ করেন শাকিরা। এরপর আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে নিশ্চিত হন সবকিছু ঠিক আছে কি না।

শাকিরা মনে করেন, সুন্দর ও আত্মবিশ্বাসী দেখানোর জন্য শুধু ব্যয়বহুল ট্রিটমেন্ট নয়, বরং নিয়মিত যত্ন, স্বাস্থ্যকর অভ্যাস ও ফিটনেস চর্চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]