নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-25T11:41:13+06:00
2026-06-25T11:41:13+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪১ এএম 
চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিনিয়োগকারীদের সেবা ও যোগাযোগ সহজ করতে চীনে বাংলাদেশি বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সরকার নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের শিল্প ও ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানান।

বিনিয়োগকারীদের সুবিধার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করে ১৫ দিনের মধ্যে বিনিয়োগকারীরা যেন কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম আধুনিকায়নে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার আওতায় সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিতকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এতে চীনের ১২৫ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো, উৎপাদনশিল্প, জ্বালানি, প্রযুক্তি ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]