পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-24T17:22:20+06:00
2026-06-24T17:22:20+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:২২ পিএম 
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে সবুরে আলম।

অভিযোগে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী অভিভাবক সদস্য নির্বাচন না করে গোপনে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা নিয়ম অনুযায়ী অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান সরকার বলেন, “অভিযোগটি ভিত্তিহীন। সরকারি বিধি মোতাবেকই কমিটি গঠনের কার্যক্রম চলছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]