জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিল নার্সারি কর্মসূচির আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
আজ বুধবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার আয়মারমুলপুর ইউনিয়নের কেশবপুর লাল ব্রিজ সংলগ্ন জলাশয় ও ধরঞ্জী ইউপির পারইল বিলে মোট ১২০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। একই দিন ইউনিয়ন প্রকল্পের আওতায় গৃহস্থালী পুকুরে মাছচাষ প্রদর্শনীরও উপকরণ বিতরণ করা হয়।
জয়পুরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, উন্মুক্ত জলাশয় ও গৃহস্থালী পুকুরে মাছচাষ এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে। এসময় স্থানীয় মৎস্য চাষি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।