নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-06-23T16:24:18+06:00
2026-06-23T16:24:18+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:২৪ পিএম 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কতা ও প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) এই প্রতিবাদী মিছিলটি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার-এর নেতৃত্বে শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড়, নাইটিংগেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, আজাদ প্রোডাক্টস, ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিবাদী মিছিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

জ/উ





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]