নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-22T15:01:11+06:00
2026-06-22T15:50:01+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সরকারের: পরিকল্পনা প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৩:৫০ পিএম
সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা এবং দেশে দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণে নির্ভুল তথ্য-উপাত্তের গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

সোমবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। কোনো ধরনের তথ্য জালিয়াতি বা গোপনের সুযোগ থাকবে না বলে তিনি উল্লেখ করেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তব প্রভাব নির্ধারণে সঠিক তথ্য সংগ্রহকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।


তিনি আরও বলেন, দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে তথ্য-উপাত্ত গবেষক ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব ব্যবহারের নীতিমালা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক কাজে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। তবে শিক্ষার্থীদের জন্য তথ্য ব্যবহারের সুযোগ বিনামূল্যে রাখার নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]