মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-22T10:15:10+06:00
2026-06-22T14:52:18+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
⏲ ১০:১৫ এএম | ২২ জুন, ২০২৬ | সোমবার
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধকরণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে উভয় দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও নোট বিনিময়ের কথা রয়েছে।

এর আগে রোববার বিকেলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান। সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় বিভিন্ন সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর চীন সফরে যাওয়ার কথা রয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত