নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-21T16:12:36+06:00
2026-06-21T16:12:36+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
রাজনৈতিক কারণে বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:১২ পিএম 
বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চিত এবং বিভিন্নভাবে হয়রানির শিকার ৭ জন সরকারি কর্মকর্তার আবেদন পর্যালোচনায় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে অবসরপ্রাপ্ত ও অকাল অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তার আবেদন যাচাই-বাছাই করে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি কাজ করবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি।


কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, তারা সংশ্লিষ্ট ৭ জন কর্মকর্তার আবেদন যাচাই-বাছাই করে রাজনৈতিক কারণে বঞ্চনার বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশ দেবে। তবে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা-সংক্রান্ত বিষয় এই কমিটির আওতার বাইরে থাকবে।

এতে আরও বলা হয়, কমিটিকে আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ-৪ শাখা কমিটিকে সচিবালয় সহায়তা দেবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সদস্যরা যে হারে সম্মানী পান, এই কমিটির সদস্যরাও সেই হারেই সম্মানী পাবেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]