নিউজ ডেস্ক

রাজনীতি

2026-06-20T19:06:17+06:00
2026-06-20T19:06:17+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:০৬ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশ পাওয়া দুই নেতা হলেন- মীর মোহাম্মদ শোয়াইব ও আরিফ মুঈনুদ্দিন।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা পড়ে। পরে অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্যের তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।


মীর মোহাম্মদ শোয়াইবকে দেওয়া নোটিশে বলা হয়, তদন্ত চলমান থাকা অবস্থায় তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাড ব্যবহার করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টিতে সরাসরি পক্ষ নিয়েছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এ কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, আরিফ মুঈনুদ্দিনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের পাশাপাশি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা এবং অভিযোগকারীকে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়, এসব আচরণ দলীয় শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাকেও ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]