নিউজ ডেস্ক

রাজনীতি

2026-06-20T14:04:33+06:00
2026-06-20T14:04:33+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
পাঁচ বছর পর রিসোর্টকাণ্ড নিয়ে বক্তব্য দিলেন মামুনুল হক
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:০৪ পিএম 
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক পাঁচ বছর আগে আলোচিত নারায়ণগঞ্জের রিসোর্টকাণ্ড নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন। শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি ঘটনাটিকে রাজনৈতিকভাবে তাকে হেয় করার প্রচেষ্টা বলে দাবি করেন।

পোস্টে মামুনুল হক উল্লেখ করেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও অন্যরা সেখানে উপস্থিত হন বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাকালে তাকে ও তার স্ত্রীকে হেনস্তার মুখোমুখি হতে হয় এবং পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের বৈবাহিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও বিষয়টি যাচাই করেন বলে দাবি করেন তিনি।

বিয়ে প্রসঙ্গে মামুনুল হক জানান, জান্নাত আরা আগে তার এক পরিচিত ব্যক্তির স্ত্রী ছিলেন। পরে পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ হলে শরিয়তসম্মতভাবে তিনি জান্নাত আরাকে বিয়ে করেন বলে দাবি করেন। তবে সামাজিক ও পারিবারিক জটিলতার কারণে বিষয়টি প্রকাশ্যে আনেননি বলেও উল্লেখ করেন।


পোস্টে তিনি ‘মুতা বিয়ে’ বা চুক্তিভিত্তিক বিয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিয়ে ছিল স্থায়ী ও শরিয়তসম্মত। তিনি আরও জানান, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল এবং পরে পারিবারিক কারণে বিচ্ছেদ ঘটে।

মামুনুল হক অভিযোগ করেন, ওই সময় তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে তাকে রাজনৈতিক ও আদর্শিক চাপের মুখেও পড়তে হয়েছে।

পোস্টের শেষাংশে ‘৫০১’ নম্বর কক্ষের প্রসঙ্গ টেনে তিনি এটিকে তার বিরুদ্ধে পরিচালিত প্রচারণার প্রতীক হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি আল্লাহর কাছে সবার জন্য কল্যাণ কামনা করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]