স্ত্রী মৃত্যুর প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-18T18:05:44+06:00
2026-06-18T18:05:44+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
স্ত্রী মৃত্যুর প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:০৫ পিএম 
স্ত্রী মৃত্যুর প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এই অভিনেতা। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে জাহের আলভী আদালতে উপস্থিত হন। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হয় এবং তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানিতে অংশ নেন।

তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন এবং তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।


জামিন আবেদনে বলা হয়, এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই এবং এটি হয়রানিমূলক মামলা। সেখানে উল্লেখ করা হয়, প্রেমের বিয়ের জেরে পারিবারিক বিরোধ থেকে এ মামলা করা হয়েছে। অভিযোগপত্রে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও দাবি করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই তার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে মৃত্যুর প্ররোচনার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। এই মামলায় এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]