চট্টগ্রাম প্রতিনিধি

আইন-আদালত

2026-06-17T13:15:11+06:00
2026-06-17T13:15:11+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
আইন-আদালত
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:১৫ পিএম 
চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বিচারিক কার্যক্রমে মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাসার পাশের একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার পর নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আয়াত। পরে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়।


তদন্তে উঠে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী শিশুটিকে অপহরণ করেছিলেন। পরবর্তীতে তাকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগ পাওয়া যায়।

ঘটনার তদন্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তদন্তের ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় আয়াতের মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

দেশজুড়ে আলোচিত এ মামলার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। তবে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]