যমুনা সেতুতে ১০ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-05T15:58:45+06:00
2026-06-05T15:58:45+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
যমুনা সেতুতে ১০ কিলোমিটার যানজট
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম 
যমুনা সেতুতে ১০ কিলোমিটার যানজট
যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ যানজট দুপুর পর্যন্ত অব্যাহত ছিল।

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের মধ্যেই যমুনা সেতুর ওপর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতির অবনতি ঘটে। এতে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম টোল প্লাজা অতিক্রম করার পরপরই তিনটি যানবাহন বিকল হয়ে যায়। ফলে সেতুতে যান চলাচল ব্যাহত হয় এবং দ্রুত যানজট ছড়িয়ে পড়ে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বিকল যানবাহনগুলো সরাতে রেকার ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, কোনো যানবাহন বিকল হলে সেতুতে দ্রুত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এর সঙ্গে ঈদ-পরবর্তী অতিরিক্ত যানবাহনের চাপ যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিকল যানবাহন সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তিনি।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]