গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-02T19:52:28+06:00
2026-06-02T19:52:28+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ধারাবারিষা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদের মোটরসাইকেল শোভাযাত্রা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৫২ পিএম 
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৫নং ধারাবারিষা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও গুরুদাসপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শামীম আহমেদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি ইউনিয়নের তালবাড়িয়া এলাকা থেকে শুরু হয়ে ধারাবারিষা, পাটপাড়া, সোনাবাজু, ঝাকরা, নারীবাড়ি, চরকাদহ সহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শামীম আহমেদ স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে শোভাযাত্রাটি পুনরায় তালবাড়িয়া এলাকায় এসে শেষ হয়।

শোভাযাত্রায় স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা শামীম আহমেদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার সফলতা কামনা করেন।

শামীম আহমেদ বলেন, “ধারাবারিষা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের কল্যাণ ও একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে আমি কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমার এই পথচলা।”

স্থানীয়দের মতে, শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]