নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-06T17:49:39+06:00
2026-05-06T17:49:39+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী; অস্ত্র ফেরত ও মামলা প্রত্যাহার নিয়ে একগুচ্ছ নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪৯ পিএম 
জেলা প্রশাসকদের (ডিসি) আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধার এবং মামলা যাচাই-বাছাই নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের আগে জমা নেওয়া বৈধ আগ্নেয়াস্ত্রগুলো মালিকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে সব অস্ত্র ফেরত পাওয়া যাবে না।

তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারির আগের লাইসেন্সধারী এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর ইস্যু করা সব অস্ত্র এবং নীতিমালায় টিকে থাকা বৈধ অস্ত্র মালিকরা তাদের অস্ত্র ফেরত পাবেন। তবে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে রাজনৈতিক বিবেচনায় নেওয়া বিতর্কিত লাইসেন্সের অস্ত্রগুলো ফেরত দেওয়া হবে না।

পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের সময় জমা না দেওয়া প্রায় ১০ হাজার অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে সেগুলো বাজেয়াপ্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন তিনি। 


বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা 'গায়েবি' ও 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের প্রক্রিয়া স্পষ্ট করে মন্ত্রী জানান, জেলা পর্যায়ে গঠিত কমিটি এসব আবেদন যাচাই করবে। হত্যা, নারী নির্যাতন বা মাদক মামলার মতো গুরুতর অপরাধের আড়ালে যদি রাজনৈতিক প্রতিহিংসা থাকে, তবে সেগুলোও যথাযথ তথ্য-প্রমাণ সাপেক্ষে প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। 

পাশাপাশি, ৫ আগস্ট পরবর্তী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে সঠিক তালিকা প্রণয়ন এবং নিরপরাধ কেউ যাতে আসামি না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

এছাড়া ঈদুল আজহায় মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোরবানির পশুর চামড়া যেন ৭ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেজন্য লবণ সরবরাহের কথা জানান তিনি। আর এই ৭ দিনের মধ্যে চামড়া ঢাকায় প্রবেশ করবে না বলেও জানান মন্ত্রী।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]