এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে : নাজিফা তুষি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-05-05T18:56:10+06:00
2026-05-05T18:56:10+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে : নাজিফা তুষি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৫৬ পিএম 
এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে : নাজিফা তুষি
দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের দীর্ঘ নীরবতা এবং ধৈর্য নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। যেখানে তিনি তুলে ধরেছেন ভালো চরিত্রের জন্য তার দীর্ঘ অপেক্ষার গল্প। তুষি জানান, ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই ভালো অভিনয়ের জন্য অপেক্ষা করেছেন।

তিনি বলেন, ‘ওই যে একটা ক্ষুধা থাকে না যে ভালো ক্যারেক্টার তো পাই না বা পাচ্ছি না। এখন নাহয় আমাকে মানুষজন বেটার ক্যারেক্টার অফার করে, আমার প্রিয় নির্মাতারা আমাকে ভালো চরিত্র দেন। কিন্তু এটার জন্য তো আমাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।’

নিজের ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘তোমরা আমাকে অনেক আগে থেকেই চেনো। কতদিন কত কথা কানের পাশে হারিয়ে যাচ্ছিল যে তুষি হাওয়ার পর হাওয়া, নেই এই সেই।’


ক্যারিয়ারের শুরুর দিকে ‘আইসক্রিম’ সিনেমার পর তার দীর্ঘ সময় পর্দার বাইরে থাকা নিয়ে আলোচনা উঠলে তিনি নিজের ধৈর্যের কথা উল্লেখ করেন।

তার কথায়, ‘আসলে ওই যে আমার ধৈর্য আর পেশেন্স ছিল, কারণ আমি জানতাম আমি কী করব। আমার মনে হয় যে আসবে, হয়তো আগে-পরে সবকিছু আসবে। কিন্তু আমি যদি অনেস্ট থাকি আর আমার চাওয়াটা যদি ঠিকঠাক থাকে, তবে সেটা হবেই।’

জ/দি





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]