কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-04T19:24:48+06:00
2026-05-04T19:24:48+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:২৪ পিএম 
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার(৩ মে) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চরএলাহী ১ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই এলাকার ওসমান গনি সেলিম (৪৫), ৩ নং ওয়ার্ডের সানা উল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের মো: আজাদ হোসেন স্বপন (৪০)।


অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বপনকে একটি দেশীয় এলজি, বাকিদের ১ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ১৮৭ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, তারা দীর্ঘদিন মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]